নাশকতায় ১০ দিনে পূর্বাঞ্চলীয় রেলের ক্ষতি ৩৮ কোটি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:১৮ পিএম

কোটাবিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের নাশকতায় রেল চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেলওয়ে। নাশকতার কারণে ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলীয় রেলের আর্থিক ক্ষতি ৩৮ কোটি টাকা। চলাচল বন্ধ থাকায় প্রতিদিন এ ক্ষতি বাড়ছে বলেও জানান কর্মকর্তারা।

চিকিৎসার জন্য ভারতে যেতে মৈত্রী এক্সপ্রেসের টিকেট কেটেছিলেন বিটু। ট্রেন চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তার কথা ভেবে টিকেটের টাকা ফেরত নিতে এসেছেন তিনি। ট্রেন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম স্টেশনে তার মতো অনেক যাত্রী আসছেন টাকা ফেরত নিতে।

কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে পড়ায় শুরু হয় ভাংচুর-ধ্বংসযজ্ঞ, যা থেকে রেহাই পায়নি রেলওয়েও। পূর্বাঞ্চলীয় রেলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ও তদন্ত কমিটির প্রধান সুশীল কুমার হালদার জানান, পূর্বাঞ্চলীয় রেলের বিভিন্ন স্থানে চারটি ট্রেনের ইঞ্জিন ও ৪০টি কোচ ভাঙচুর করা ছাড়াও পুড়িয়ে দেয়া হয়েছে চারটি বগি। এতে ক্ষতি হয় পাঁচ কোটি টাকা।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জামান জানান, এক পর্যায়ে ১৮ জুলাই থেকে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে। আর ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকা লোকসান দেয় পূর্বাঞ্চলীয় রেল। এই হিসাবে ২৮ জুলাই পর্যন্ত লোকসানের পরিমাণ ৩৩ কোটি টাকা।

তিনি আরও জানান, ট্রেনে ভাঙচুর, আগুন আর ট্রেন চলাচল বন্ধ রাখায় ২৮ জুলাই পর্যন্ত পূর্বাঞ্চলীয় রেলের ক্ষতির পরিমাণ ৩৮ কোটি টাকা। এরমধ্যে ফেরত দিতে হবে যাত্রীদের কেনা টিকিটের ১৬ কোটি ২৮ লাখ টাকা।

এখনও বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন। তবে চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে শুধু জ্বালানী তেলবাহী ট্রেন চলাচল করছে।

 

একাত্তর/জো
নেত্রকোণায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
কোটা আন্দোলনে ভর করে নরসিংদীতে কারাগারে হামলা চালিয়ে অস্ত্র লুটপাট ও আট শতাধিক আসামি ছিনতাই করেই ক্ষান্ত হয়নি নাশকতাকারীরা। হামলা-ভাঙচুর-আগুনের শিকার হয়েছে ৯টি সরকারি দপ্তর।
প্রায় ৩৬ ঘণ্টা ধরে উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ে সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণী ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে বেশিরভাগ এলাকা।
দেড়শ’ বছরের প্রাচীন রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন তারা। পাশাপাশি বৌদ্ধ বিহার ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর