শেরপুরের নালিতাবাড়িতে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াদুদ (৫৫) নামে এক ক্বারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত সম্পর্কে প্রতিবেশি নানা-নাতী হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী ওই শিশুর প্রতিবেশি এবং সম্পর্কে নানা আব্দুল ওয়াদুদ। বৃহস্পতিবার নাতির বাড়ি খালি পেয়ে তার ঘরে ঢুকে আব্দুল ওয়াদুদ তাকে ধর্ষণ করেন।
বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল ওয়াদুদকে আটক করে।
আর ভুক্তভোগী ওই শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আব্দুল ওয়াদুদকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জব্দ করা তেল বোতলে লেখা দামে কিনতে ক্রেতাদের ভিড়
নালিতাবাড়ি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একাত্তর/এসজে