কলমাকান্দায় জব্দ করা তেল বোতলে লেখা দামে কিনতে ক্রেতাদের ভিড়

আপডেট : ১২ মে ২০২২, ০৭:১৭ পিএম

নেত্রকোণার কলমাকান্দা থানা পুলিশের অভিযানে তিন হাজার ৭৭২ লিটার জব্দ করার ফ্রেশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বোতলের গায়ের প্রদর্শিত মূল্যে বিক্রির সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।  

বৃহস্পতিবার (১২ মে) দুপুর থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মো. আবুল হাসেম এর নির্দেশে থানা পুলিশের উপস্থিতিতে তিন হাজার ৭৭২ লিটার জব্দ করার ফ্রেশ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল গায়ের প্রদর্শিত মূল্যে খোলাবাজারে  ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। এসময় ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বুধবার (১১ মে) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ইসলাম ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করে পুলিশ।  সেখানে তিন হাজার ৭৭২ লিটার বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের ভোজ্য তেল জব্দ করা হয়। 

আরও পড়ুন: ভারত থেকে মৌলভীবাজার এসে ১৮ রোহিঙ্গা আটক

প্রতিটি বোতলের গায়ে দাম লেখা রয়েছে ১৫৯ টাকা। এই দামে তেল কিনতে সেখানে মুহূর্তেই ক্রেতাদের ভিড় জমে যায়। 

পরে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ইসলাম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেন ও বোতলের গায়ে প্রদর্শিত মূল্যে খোলা বাজারে ন্যায্য দামে বিক্রির নির্দেশনা দেন।


একাত্তর/এসজে
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
পানি বাড়ার সাথে সাথে চোখের সামনে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কৃষকদের স্বপ্ন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওর-বিল প্লাবিত হয়ে পড়েছে।
বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অভিযোগে যশোর ও কুষ্টিয়ায় আলাদা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর