রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পিকনিক স্পট থেকে অবৈধ বন্যপ্রাণী উদ্ধার
তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুজন মারা যান। এসময় আহত অন্য দু'জনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক নারীকে মৃত ঘোষণা করা হয়ে। অন্য এক পুরুষের চিকিৎসা চলছে।
একাত্তর/এসজে