পিকনিক স্পট থেকে অবৈধ বন্যপ্রাণী উদ্ধার

আপডেট : ১৫ মে ২০২২, ১১:৪০ এএম

নড়াইলের লোহাগড়ার রামপুরায় নিরিবিলি পিকনিক স্পটে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ বন্যপ্রাণী উদ্ধার করেছে র‌্যাব। এসময় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪মে) বিকেলে র‌্যাব-৬ খুলনা ও র‌্যাব-৬ যশোর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পিকনিক স্পট কর্তৃপক্ষ বন্যপ্রাণী রাখার যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। 

উদ্ধার করা বন্যপ্রাণীর মধ্য রয়েছে একটি ভাল্লুক, দুইটি অজগর সাপ, দুইটি বানর ও একটি মেছো বাঘ।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান, যশোরের এএসপি শফিকুল ইসলাম, বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র খুলনার পরিদর্শক রাজু আহমেদ, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান প্রমুখ।

বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র খুলনার পরিদর্শক রাজু আহমেদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ মোতাবেক হরিণ, হাতি এবং পোষা পাখি পালনের লাইসেন্স সরকার দিয়ে থাকে। অন্য যে সমস্ত দেশীয় বন্যপ্রাণী আছে তার অনুকূলে লাইসেন্স দেওয়ার বিধান চালু হয়নি। 

এখান থেকে উদ্ধার করা বন্যপ্রাণীগুলোকে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, কর্তৃপক্ষ লাইসেন্স ব্যতীত বিভিন্ন বন্য প্রাণী আটক করে রেখেছিলেন। ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। তাদের কাছে রক্ষিত বন্য প্রাণী জব্দ করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬ এর কমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান  বলেন, র‌্যাব-৬ এর আওতায় সুন্দরবন এলাকা হওয়ায় জীব বৈচিত্র্য রক্ষার্থে আমরা অতন্দ্র প্রহরীর মত কাজ করে চলেছি। পার্ক কর্তৃপক্ষের অপরাধ প্রমাণিত হওয়ায় এখান থেকে অবৈধ বন্যপ্রাণী জব্দ এবং জরিমানা করা হয়েছে।


একাত্তর/এসজে

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর