চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাব্বি (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) দুপুরে উপজেলার কানসাট প্রি-ক্যাডেট স্কুল ঘাটে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় রাব্বি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে করা হয়।
নিহত রাব্বি উপজেলার কানসাট বাজারের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গভীর রাতে রাখাইন পরিবারের ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান, স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসজে