গভীর রাতে রাখাইন পরিবারের ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

আপডেট : ১৫ মে ২০২২, ০৩:৫৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক রাখাইন পরিবারের টং ঘরের নিচে আগুন দিয়ে ঘরটি পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ঘরের প্রধান দরজা বাইরে থেকে আটকে দেয়। 

আগুন লাগার সময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন গৃহকর্মী মায়া রাখাইনসহ তার দুই বোন ও এক বোনজামাই। তারা বেঁচে গেলেও আগুনে পুড়ে যায় ঘরের বিভিন্ন মালামাল। পরে ঘরের বেড়া ভেঙ্গে তাদের উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার (১৪ মে) রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার (১৫ মে) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মায়া রাখাইন। 

ঘটনার রাতেই কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও, বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে ছিলো অজানা।

ভুক্তভোগী রাখাইন পরিবার বলছেন, এ ঘরের জমি নিয়ে পূর্ব বিরোধ থাকলেও ঠিক কারা ওই ঘরে আগুন দিয়েছে তা স্পষ্ট নয় তাদের কাছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তারা। 

মায়া রাখাইন জানান, তিনিসহ দুই বোন ও বোনজামাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাতে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেলে আগুন দেখতে পান তারা। এসময় তাদের চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘরের বেড়া ভেঙ্গে তাদের উদ্ধার করেন। 

আরও পড়ুন: সিলেটে খাল দখলের কারণে পানিবন্দি ৫০ হাজার মানুষ

তাদের হত্যার জন্যই ঘরে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, এ জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এলাকার একটি প্রভাবশালী চক্র তাদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে দীর্ঘদিন ধরে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, ঘটনার রাতেই তারা রাখাইন পরিবারের ঘরটি পরিদর্শন করে ঘটনার বিভিন্ন সূত্র ও আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মায়া রাখাইন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর