বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ট্রাকচালক লিটন (৫০) যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মিনিট্রাকের সাথে নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্যাকেটজাত পণ্যবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হন। 

বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ট্রাক দুইটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।


একাত্তর/জো