নাটোর থেকে শিশু নিখোঁজ, মরদেহ মিললো পাবনায়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম

নাটোর থেকে নিখোঁজ এক শিশুর মরদেহ পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাবনার চাটমোহর উপজেলার গফরগাঁও এলাকায় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশুটির নাম জুঁই (৭)। সে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহেরুল ইসলামের মেয়ে।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) বড়াইগ্রাম থেকে নিখোঁজ হয় সে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহাবুব হোসেন বলেন, সোমবার বিকেলে একই এলাকার তার দাদির বোনের বাড়িতে বেড়াতে যায়। বাড়ির সবাই মনে করে সেখানেই গিয়েছে জুঁই। সকালে স্কুলে যাওয়ার কথা থাকলেও সে স্কুলে যায়নি। এরপর শিশুটির মা খোঁজ নিয়ে জানতে পারে ওই ( দাদির বোনের) বাড়িতেও জুঁই যায়নি। পরে খোঁজ শুরু করলে চাটমোহর থানার গফরগাঁও এলাকার একটি ভুট্টা ক্ষেতে শিশুটির মরদের খুঁজে পায় পরিবার। 

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, মুখ যাতে চেনা না যায় তাই পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী দিয়ে পোড়ানো হয়েছে বা কী ঘটেছে তা ডাক্তারি পরীক্ষার পরে বলা যাবে। এই ঘটনায় পাবনার চাটমোহর থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর