নাটোরে দুলুকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, জেলা জুড়ে বিক্ষোভ

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:০৬ পিএম

নাটোরে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী নাটোর-২ আসনের ২০১৮ সালের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে উঠেছে। এমন কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (১৮ মে) বিকেলে বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে উপজেলার লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম বলেন, দলে অনুপ্রবেশকারী একটি চক্র নাটোর জেলা বিএনপির ঐক্য ও সুনাম নষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন। এ জন্য তারা দুলু পরিবারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করেছেন। এসব ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে রুখে দেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।

এদিকে একই সময়ে সদর উপজেলার হরিশপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাজার, দীঘাপতিয়া বাজার, ডাঙ্গাপাড়া বাজারে ও বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত কয়েকদিন ধরে একই ব্যানারে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

চলতি সপ্তাহে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি এবং ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে বেশকয়েকটি ফেক অ্যাকাউন্টে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। যেখানে তথ্য বিহীন বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয় দুলু তার স্ত্রী ও পরিবারের বিরুদ্ধে। এরপরেই এসবের প্রতিবাদে ফুসে ওঠে নাটোরের বিএনপি নেতাকর্মীরা।

একাত্তর/এসি
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর