নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে নতুন ডিসি নিয়োগ

নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসাথে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খবর বাসসের।

আরও পড়ুন: মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) কামরুল হাসানকে চাঁদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুর ও কক্সবাজারের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।


একাত্তর/আরএ