মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

আপডেট : ১৯ মে ২০২২, ০৬:০১ পিএম

মেহেরপুরের গাংনীতে মাদক পাচারের সময় অন্তর ইসলাম (২৬) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৭০ বোতল ফেনসিডিল। 

মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকে তাকে বামন্দী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে। অন্তর কুষ্টিয়া সদর উপজেলার বাইপাইল এলাকার বাসিন্দা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বামন্দী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শেখ মোহাম্মদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় অন্তর ইসলামের ব্যাগে ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়। 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
মেহেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে অসতর্কতাবশত খড় পোড়াতে গিয়ে এই আগুনের সূত্রপাত হয়।
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলার গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এই ঘটনা ঘটে।
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় একটি কবরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত হয়েছেন। পরে একটি দোকানে ভাঙচুর ও আগুন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর