কুয়াকাটা সমুদ্র সৈকতে ছটফট করতে করতে মারা গেলো একটি মা ইরাবতী ডলফিন।
রোববার (২২ মে) সকালের জোয়ারে সাড়ে সাত ফুট লম্বা ডলফিনটি কুয়াকাটার লেম্বুরচরের তিন নদীর মোহনায় প্রথমে ভেসে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি জালে পেঁচানো ছিলো এবং সামনের পাখা কাটা ছিলো। ডলফিনটি তীরে এসে যন্ত্রণায় ছটফট করছিলো। ধারনা করা হচ্ছে ডলফিনটির পেটে বাচ্চা ছিলো।
আরও পড়ুন: মৌয়াল বাবার পর ছেলেকেও নিয়ে গেল বাঘ
পরে জীবিত ডলফিনটি উদ্ধার করে সাগরে ছেড়ে দেয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর মৃত অবস্থায় ডলফিনটি আবার তীরে ভেসে আসে।
ইকোফিসের প্রাণী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, অবরোধের কারণে উপকূলে ফেরা জেলেদের জালে হয়তো ডলফিনটি আটকা পড়েছিলো। কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তার সামনের পাখা কেটে দিয়ে জালে পেঁচানো অবস্থায় সাগরে ছেড়ে দেয়ায় এটি মারা যেতে পারে।
একাত্তর/এসজে