চার বাইকে আট বন্ধু, সমুদ্র দেখে আর বাড়ি ফেরা হলো না জাহিদের

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ মাদারীপুরের শিবচর পৌরসভার বাথারাম এলাকার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে।

স্বজনরা জানান, গত বুধবার আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করেন। পরে আবার যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আশা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই সায়েম বলেন, কয়েক মুহূর্ত আগেও সবাই একসঙ্গে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা শাহিন হাওলাদার। তিনি বলেন, ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। ফিরে আসার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য পরিবারের সম্মতি না থাকায় তাদের সাথে আলাপ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।   

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর