শরণখোলা থেকে উদ্ধার করা হরিণ ও অজগর বনে অবমুক্ত

বাগেরহাট জেলার শরণখোলায় লোকালয়ের ভিন্ন স্থান থেকে একটি চিত্রল হরিণ ও একটি অজগর সাপ উদ্ধার করা হয়। পরে সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে সেগুলোকে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে স্থানীয়দের হাতে উদ্ধার হওয়া হরিণ ও অজগর সাপটিকে একই দিন বিকেলে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন অফিসার মো: আব্দুস সবুর জানান, সোমবার দুপুরে ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি চিত্রল হরিণ বন সংলগ্ন ধানসাগর গ্রামে চলে আসে। এ সময় গ্রামবাসী তাড়া করে হরিণটিকে আটক করে।

উদ্ধার হওয়া অজগর

আরও পড়ুন: এ হত্যার প্রতিশোধ নেবে ইরান: প্রেসিডেন্ট রাইসি

এদিকে একই দিন বিকেলে কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর সাপ পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। গ্রামবাসী জাল নিক্ষেপ করে অজগরটিকে উদ্ধার করে। ৭ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৮ কেজি।  

পরে হরিণ ও অজগর আটকের খবর পেয়ে বনরক্ষীরা তা উদ্ধার করে নিয়ে আসেন এবং বিকেলে ধানসাগর স্টেশনের বনে সেগুলোকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ে কর্মকর্তা। 


একাত্তর/আরবিএস