শরণখোলায় লোকালয়ে অজগর, উদ্ধারের পর বনে অবমুক্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। আট ফিট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধারের পর বনে ছেড়ে দেওয়া হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামের মৎস্য খামার থেকে অজগরটি উদ্ধার এবং দুপুর দুইটার দিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেশ্বর গ্রামের মধু খানের বাড়ির পাশে মাছের ঘেরের জালে অজগর পেঁচিয়ে ছিলো। সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের খবর দেওয়া হলে তারা অজগরটিকে ধরে বস্তায় ভরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে  আসেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার মো. ফারুক আহমেদ বলেন, অজগরটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী এলাকার বনে ছেড়ে দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর