এ হত্যার প্রতিশোধ নেবে ইরান: প্রেসিডেন্ট রাইসি

আপডেট : ২৪ মে ২০২২, ০৯:২২ এএম

ইরানের রাজধানী তেহরানে মোটরসাইকেলে থাকা বন্দুকধারীদের গুলিতে দেশটির অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তা হাসান সাইয়্যাদ খোদায়ারি নিহত হয়েছেন। তার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে মোজাহেদিন-ই-ইসলাম স্ট্রিটের নিজ বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। ইরানের রেভল্যুশনারি গার্ডে কর্নেল হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। মোটরসাইকেলে থাকা দুই বন্দুকধারী তাকে লক্ষ্য করে পাঁচবার গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, একটি গাড়িতে রক্তাক্ত অবস্থায় খোদায়ারির মৃতদেহ পড়ে আছে। 

প্রেসিডেন্ট রাইসি বলেন, এই খুনিদের শিগগির খুঁজে বের করতে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এই মহান শহীদের রক্তের বদলা নেওয়ার ব্যাপারে আমার কোনো সংশয় নেই। 

image

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

ইরান এই হত্যাকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ তার মিত্রদের দায়ি করছে৷ আইআরজিসি বলেছে, "আক্রমণকারীদের" চিহ্নিত করার জন্য তারা তদন্ত শুরু করেছে।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে ইঙ্গিত করে রাইসি বলেন, এই ব্যাপারে কোনো সংশয় নেই যে এই অপরাধে বিশ্বের অহংকারীদের হাত আছে। এর আগে রেভ্যুলেশনারি গার্ডও একই ধরনের মন্তব্য করে। 

২০২০ সালের নভেম্বরে দেশটির শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যার পর ইরানে এই প্রথম শীর্ষ কোনো কর্মকর্তাকে হত্যা করা হলো। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর