শতবর্ষী পুকুর সংস্কারের সময় প্রাচীন মূর্তি উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় শত বছরের পুরনো একটি সরকারি পুকুর সংস্কারের সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তিটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, পুকুরটি প্রায় একশ' বছরের পুরোনো। এর আগে গত ২৭ এপ্রিল একই পুকুর থেকে আরেকটি মুর্তি উদ্ধার করা হয়, যার ওজন ছিলো ১৬ কেজি ৫০০ গ্রাম। 

আরও পড়ুন: কলমাকান্দায় পাহাড়ি নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন থানায় ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।


একাত্তর/এসজে