কলমাকান্দায় পাহাড়ি নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২২, ০৬:৪৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পিছনে পাহাড়ি মহাদেও নদীর পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মে) বিকালের দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু মোস্তাক (২) ওই এলাকার মোস্তাকিন ও জেসমিন আক্তার দম্পতির একমাত্র সন্তান । 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ীর লোকজন সকাল থেকেই ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। উঠানে বসে খেলা করছিল মোস্তাক। কোন এক ফাঁকে সকলের অজান্তে বাড়ির পিছনে পাহাড়ি মহাদেও নদীতে পড়ে যায় সে। 

বিকেলে তাকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে খুঁজতে শুরু করে। প্রতিবেশী শাহাজাহান মিয়া  খড় শুকানোর জন্য নদীর পাড়ে গেলে মহাদেও নদীতে মোস্তাকের ভাসমান মরদেহ দেখতে পান। 

দ্রুত শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসএম সায়েম তানভীর হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো 

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
পিরোজপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর একটার দিকে জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জেলা রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী এবং কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে ও ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেহেরপুরে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ভৈরবে কয়েক দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর মরদেহ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর