শ্রীবর্দীতে হারপিক পান করে শিক্ষার্থীর মৃত্যু

শেরপু‌রের শ্রীবরদীতে হার‌পিক পা‌ন ক‌রে সা‌ব্বির আহ‌ম্মেদ (২৪) না‌মে এক শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। 

বুধবার (১ জুন) বি‌কে‌লে ময়মনসিংহ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। নিহত সা‌ব্বির সাতানী শ্রীবরদী এলাকার মৃত জালাল উদ্দিনের ছে‌লে। তিনি শেরপুরে কৃ‌ষি ডি‌প্লোমার কোর্স সম্পন্ন ক‌রেছিলেন। 

নি‌হতের স্বজ‌নদের সূ‌ত্রে জানা যায়, সা‌ব্বির আহ‌ম্মেদ গত চার‌দিন ধ‌রে ‌ঠিকম‌তো ঘুমা‌তে পা‌রছিলেন না। সকা‌লে সাতানী শ্রীবরদীর নিজ বা‌ড়ি‌তে বাথরুমে গিয়ে হার‌পিক পান ক‌রেন তিনি। 

নিহতের স্বজনরা আরও জানান, এরপর প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে শ্রীবরদী হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক সা‌ব্বির আহ‌ম্মেদ‌কে আশঙ্কাজনক অবস্থায় ময়মন‌সিংহ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতালে রেফার ক‌রেন।

প‌রে তা‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি ক‌রলে সেখা‌নে চি‌কিৎসাধীন থাকা অবস্থায় বি‌কে‌লে তিনি মারা যান বলে জানান স্বজনরা।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ স্থগিত করলো ছাত্রলীগ

নিহ‌তের খালা‌তো ভাই শ‌ফিকুল ইসলাম বাবু ব‌লেন, তিনি সা‌ব্বির আহ‌ম্মে‌দের সা‌থে ময়মন‌সিংহ গি‌য়ে‌ছিলেন। সেখানে যাওয়ার পথে তার কাছে হারপিক খাওয়ার কারণ জানতে চাইলে সাব্বির বলেন, চার‌দিন ধ‌রে ঠিকম‌তো ঘুম হয়‌নি তাই তিনি হার‌পিক পান ক‌রে‌ছেন। 

সা‌ব্বি‌র মানসিকভাবে সমস‌্যাগ্রস্ত ছিলেন ব‌লে দাবিও করেন বাবু। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/এসজে