চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ স্থগিত করলো ছাত্রলীগ

আপডেট : ০১ জুন ২০২২, ০৮:৫৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭২ ঘণ্টার জন্যে অবরোধ তুলে নিয়েছে ছাত্রলীগ। তাদের দুই নেতাকে মারধরের প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ৭২ ঘণ্টার জন্যে অবরোধ তুলে নেয়। 

ঘটনার শুরু মঙ্গলবার রাত তিনটায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী ও মোহাম্মদ রাশেদ এক নম্বর গেট থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় মোটরসাইকেলে করে ক্যাম্পাসে আসছিলেন। 

পরে মদন ফকির মাজার গেট এলাকায় এলে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হন। এ সময় তাঁদের মারধর ও  মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনাটি জানাজানি হলে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা–কর্মীরা মূল ফটকে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন।

ঘটনার জন্য ছাত্রলীগের নেতারা মাজার এলাকার যুবলীগ নেতা হানিফের অনুসারীদের দায়ী করেন। হামলার সময় তাদের মটরসাইকেল ভাংচুরের অভিযোগও আনেন তারা। একই সঙ্গে দাবি জানানো হয় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের। 

অবরোধকারী ভিএক্স গ্রুপের কর্মী এস এইচ কে রনি বলেন, অহেতুক আমাদের সিনিয়র দুই নেতাকে মারধর করেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। দ্রুতসময়ে মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছি।

অবরোধে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অবরোধের কারণে নির্ধারিত কোনো ট্রেন ক্যাম্পাসে আসতে পারেনি। শিক্ষক বাসও প্রবেশ করেনি ক্যাম্পাসে। ফলে ক্যাম্পাসে যেতে পারেনি শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

পরে অবরোধ প্রত্যাহারের বিষয়ে ছাত্রলীগের সঙ্গে কয়েকদফায় আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের আশ্বাসে পরিপেক্ষিতে বিকেলের দিকে অবরোধ স্থগিত করে ছাত্রলীগ। ঘটনার পর প্রধান অভিযুক্ত এলাকার যুবলীগ নেতা হানিফকে আটক করে পুলিশ। 

একাত্তর/এআর

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সাভারে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর