একাত্তর টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে বেগমগঞ্জে হেনস্থার প্রতিবাদে সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন হয়েছে।
সোমবার (৬ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক অনুপ সিংহ, সহ-সাংগঠনিক সম্পাদক এমএবি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্যাহ ভূঁইয়া, সদস্য গোলজার হানিফ, এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুব আলম, কলকাতা টিভির প্রতিনিধি মোঃ সেলিমসহ সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: সেবার ব্রত নিয়েই চিকিৎসকদের জনগণের পাশে থাকার আহ্বান
মানববন্ধনে সাংবাদিকরা অতিসত্বর সাংবাদিক মিজানুর রহমানকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। দোষীরা গ্রেপ্তার না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
একাত্তর/আরএ