নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।

অভিযুক্তের নাম মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ। তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিলো। পরে সুযোগ বুঝে এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আবদুস সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানান।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এবং ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করে চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

সরকারি চাল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুস সামাদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিলো।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চাল কেনার বিষয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর