ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই অদিতাকে হত্যা, গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আসামির উপস্থিতিতে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।

আসামি আব্দুর রহিম রনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বলেন, অদিতা হত্যা মামলায় আদালত আসামি সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করে। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অদিতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিলো। এ ঘটনা পুরো জেলা চাঞ্চল্যের সৃষ্টি করে। 

ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

ঘটনার কিছুদিন আগ থেকে অদিতা রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন এবং পালিয়ে যান। আটকের পর রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়।                                          

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দুই হাত না থাকা সত্ত্বেও দমে যাননি, উল্টো পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া। গণমাধ্যমে তাঁর এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর