জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারি চালিত রিকশা ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার হতে মধুপুর বাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামার গ্রাম সিদ্দিপুর গ্রামের মদন বৈরাগীর ছেলে শ্যামল বৈরাগী।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, মুরগীবাহী পিক-আপটি রিকশা ভ্যানকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
একাত্তর/আরএ