কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২২, ১১:৪৫ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক ফাঁসির আসামির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে কারাগারের কনডেম সেলে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম গোলাম মোস্তফা। তার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কারাগারের কনডেম সেলের বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের ডুরি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। এসময় আরও দুই বন্দি তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

জানা যায়, গোলাম মোস্তফা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানার একটি মামলায় গ্রেপ্তার হন। পরে আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়। এরপর ২০২১ সালের ১১ জুলাই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। 


একাত্তর/জো

সরকার পতনের পর নৈরাজ্যের সুযোগে কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল টপকে পালিয়ে যান মৃত্যুদণ্ড পাওয়া চার ফাঁসির আসামি। কিন্তু তাদের শেষরক্ষা হয়নি। রাতের আঁধারে পালিয়ে যাওয়া ওই চার জনকে ভোরে ধরে ফেলেছে পুলিশ।
জয়পুরহাটে ১৬ বছর ধরে পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি জাফর...
গাজীপুরের কাশিমপুর কারাগারে বহুল আলোচিত সাত খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি নারায়ণগঞ্জের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের কাছে মোবাইল পাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।করোনা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর