সিরাজগঞ্জে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে ছয়টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা অনির্দিষ্টকালের কলম বিরতি পালন করছে।
রোববার (১২ জুন) সকাল থেকে জেলার বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এ কলম বিরতি শুরু করে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।
বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি বলবৎ থাকবে।
আরও পড়ুন: করোনায় একদিনে সংক্রমিত শতের বেশি, দুই ছাড়ালো শনাক্তের হার
উল্লেখ, গত রোববার (৫ জুন) বিকেলে উপজেলার রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত রোববার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ তার সহযোগী সাত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
একাত্তর/এসি