একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর কক্সবাজারের রামুর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের নাম গেজেট ভুক্ত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেট অধি-শাখার প্রজ্ঞাপনে রামুর মণ্ডলপাড়ার ফরিদ আহমদের নাম চট্টগ্রাম বিভাগের ১০ নং -এ উল্লেখে করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভার আলোচ্য-সূচি ৫নং সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেটটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায় ৮ জুন।
স্বাধীনতার ৫০ বছর ধরে নিজের স্বীকৃতির জন্য নানাভাবে চেষ্টা করে আসছিলেন রামুর মণ্ডলপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ। এ নিয়ে গত বছরের ১৮ জুন একাত্তর টেলিভিশন একটি সংবাদ প্রচার করে। আলোচনায় বিষয়টি উঠে আসে একাত্তরের বিশেষ বুলেটিন সংবাদ বিস্তারে।
তখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রুহেল আশ্বস্ত করেন ফরিদ আহমদের বিষয়টি তিনি বিশেষভাবে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: গণমাধ্যমের গাড়ি ভাঙচুরে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
সেই সূত্র ধরে গত ৮ জুন মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হলেন ফরিদ আহমদ। অবসান হলো তার দেশের জন্য ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষার।
একাত্তর/আরএ