১০ মরদেহের পরিচয় শনাক্ত, মেলেনি মুক্তার ডিএনএ

উখিয়ার রিসোর্টে আগুন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা স্কুলশিক্ষক নাসরিন আক্তার মুক্তার ডিএনএ নমুনার সঙ্গে উদ্ধার করা ১০টি মরদেহের কোনোটিরই মিল পাওয়া যায়নি।

মঙ্গলবার স্বজনদের কাছে শনাক্ত এই ১০টি লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ জানান, সিআইডির নিবিড় ডিএনএ পরীক্ষার পর নিহত ১০ জনের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া গেছে।

শনাক্ত হওয়া নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের চারজন রয়েছেন- ঢাকার শ্যামলীর গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই কন্যাসন্তান রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

অন্যদিকে একই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার বাসিন্দা আরও একটি পরিবারের ছয়জন সদস্য। তাঁরা হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), লায়লা জাহান নাবিলা (২৫), ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং তাঁর ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)।

তবে সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের ২৭ বছর বয়সী শিক্ষক নাসরিন আক্তার মুক্তাকে ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসা মুক্তার স্বামী দেওয়ান ফয়সালের দাবি, আগুন লাগার সময় তাঁর স্ত্রী রিসোর্টের ভেতরের কক্ষে আটকে পড়েছিলেন। তাঁর দুই বান্ধবী অক্ষত অবস্থায় বের হতে পারলেও মুক্তার কোনো খোঁজ পাননি স্বজনরা।

শুরু থেকে ১১ জন নিখোঁজের তালিকা থাকায় এবং ১০ জনের লাশ পাওয়ার পর হিসাবের যে গরমিল দেখা দিয়েছিল, মুক্তার ডিএনএ মিল না থাকায় সেই রহস্য আরও ঘনীভূত হলো। তদন্ত কমিটি বলছে, মুক্তার প্রকৃত অবস্থান বের করতে তাঁর মোবাইল ফোনের কল ডেটা ও লোকেশন বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেকের তিনতলা ওই রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের লাশ উদ্ধারের পাশাপাশি আরও ৭ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানকে প্রধান করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা পড়া বাকি রয়েছে।

অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় উখিয়া থানা পুলিশ রিসোর্টের মালিক মোহাম্মদ তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে প্রধান আসামি তানভীর এবং অপর মালিক নেওয়াজ মোর্শেদ পলাতক রয়েছেন।

একাত্তর/এআরএস
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।  
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার...
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর