ইনানীতে গুঁড়িয়ে দেয়া হলো ৬ কোটি টাকার রিসোর্ট

মেরিন ড্রাইভে উচ্ছেদ অভিযান

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত এলাকায় যৌথ অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি চারতলা রিসোর্ট ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়। ভবনটির মালিকের দাবি, রিসোর্টটি তৈরি করতে তাঁর ছয় কোটি টাকা ব্যয় হয়েছিলো।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) প্রত্যক্ষ নেতৃত্বে এই যৌথ অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও উচ্ছেদকারী দল সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে উচ্ছেদের উদ্দেশ্যে বিশাল এক্সক্যাভেটর বা খননযন্ত্র রিসোর্টটির সামনে নিয়ে আসা হয়। শুরুতেই ভবনের নিচতলা ও দুই পাশে থাকা প্রায় ১০ থেকে ১২টি দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে মূল ভবনের কাচ ভেঙে এক্সক্যাভেটর দিয়ে শক্তিশালী পিলারগুলো গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন উদ্ধারকারী কর্মীরা।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন লঙ্ঘন করে অবৈধভাবে নির্মিত এই ভবনটি নিজস্ব দায়িত্বে ভেঙে ফেলার জন্য মালিকপক্ষকে ধাপে ধাপে চারবার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের স্পষ্ট অভিযোগ, বারবার নোটিশ দেয়া সত্ত্বেও ভবনের মালিকপক্ষ তা সরাতে বা অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ভবনমালিক শহিদুল হক দাবি করেছেন, ২০১৪ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সুনির্দিষ্ট অনুমোদন নিয়েই তিনি এই ভবন নির্মাণের কাজ হাত দিয়েছিলেন। ভবনটির নিচতলায় বিভিন্ন দোকান, দ্বিতীয় তলায় একটি আধুনিক রেস্তোরাঁ এবং তৃতীয় ও চতুর্থ তলায় ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য থাকার কক্ষ সাজানো হয়েছিল। আগামী কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিশাল এই রিসোর্টটির উদ্বোধন করার কথা ছিল।

মালিক শহিদুল হকের অভিযোগ, প্রশাসনের দেওয়া ৪টি নোটিশের প্রতিটিরই তিনি যথাসময়ে আইনি জবাব দিয়েছিলেন এবং ভবন নির্মাণের সপক্ষে সব প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র তাঁর কাছে রয়েছে। তবে কউক কর্তৃপক্ষ তাঁর সেই সব বৈধ কাগজপত্র আমলে না নিয়ে একপক্ষীয়ভাবে কোটি কোটি টাকার এই স্থাপনাটি গুড়িয়ে দিয়েছে। পর্যটন নগরী কক্সবাজারকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

একাত্তর/এআরএস
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর