বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। 

শুক্রবার (১৭ জুন) সকালে সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ভৈরব গামী ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই বাস চালক রব মিয়ার (৩৫) মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মাসেতু চালু হলে বদলে যাবে নড়াইলের মানুষের জীবনযাত্রা

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী জানান, দুর্ঘটনায় নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ