দেশে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ করেছে রোহিঙ্গারা। 

রোববার (১৯ জুন) 'গো ব্যাক হোম' স্লোগানে একসাথে এই সমাবেশের আয়োজন করেন সাধারণ রোহিঙ্গারা। সমাবেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

সকাল ১০টায় কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে মিছিল নিয়ে জড়ো হতে থাকে রোহিঙ্গারা। সেই মিছিলে সমবেত কণ্ঠে ছিল দেশের ফেরার আকুতি।

রোহিঙ্গারা জানান, শরণার্থী জীবন নিয়ে তারা বেঁচে থাকতে চান না। বলেন, একটি টেকসই প্রত্যাবাসনের মধ্য দিয়ে আপন ঠিকানায় ফিরতে চান।

দেশে দেশে মানবিক সংকটের মাঝে রোহিঙ্গা সংকট যেন হারিয়ে না যায় সেই অনুরোধ করেন রোহিঙ্গারা।

আরও পড়ুন: পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

১৪ এপিবিএন-এর অধিনায়ক নাইমুল হক জানান, দেশে ফেরত নেয়ার দাবীতে রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশ ঘিরে সতর্ক ছিল আইন শৃংখলাবাহিনী।

সমাবেশ শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও দেশে ফিরতে দু'হাত তুলে প্রার্থনা করেন সমাবেশে অংশ নেয়া রোহিঙ্গারা।


একাত্তর/এসজে