পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

আপডেট : ১৯ জুন ২০২২, ০১:৪১ পিএম

শিমুলিয়া-মাঝিকান্দি রুটে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরা অংশে ফেরি সুফিয়া কামাল ও বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়া কামালে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন ট্রাকের চাপায় নিহত হয়েছে। এসময় কয়েকজন চালক ও যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১৯ জুন) দিবাগত রাত সোয়া তিনটার দিকে শরিয়তপুরের টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রোকেয়া বেগম ফেরীর শামীম হোসেন নামে একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, সংঘর্ষে শরীয়তপুরমুখী বেগম রোকেয়া ফেরির র‍্যাম্প বিকল হয়ে যায়। আর শিমুলিয়ামুখী সুফিয়া কামাল ফেরীর খানিকটা অংশ দেবে যায।

এসময় ফেরী দুটিতে থাকা কয়েকটি যানবাহন ভেঙে যায় বলেও প্রতক্ষ্যদর্শীরা জানান। 

আরও পড়ুন: শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

প্রবল স্রোতের কারণে টার্নিং পয়েন্টে ফেরি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বিআইডব্লিউটিসি। 

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পরে সকাল ১০ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


একাত্তর/এসজে

নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর