সিলেটে বন্যার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়ালো জাকের পার্টি

সিলেটে বন্যা কবলিত মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছে জাকের পার্টি। মঙ্গলবার (২১ জুন) জেলার জৈন্তাপুরের বীরাখাই গ্রামে এ খাবার বিতরণ করা হয়।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে ওই এলাকার বানভাসি মানুষের মধ্যে বিভিন্ন খাবার উপকরণ পৌঁছে দেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।

জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সিলেট জেলা ও মহানগরের নেতারা দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে ছিল- রান্না করা খাবার, বোতলজাত পানি ও খাবার স্যালাইন।

পরে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যা কবলিতদের হাতের খাবার সহায়তা তুলে দেন তারা। 

আরও পড়ুন: জামালপুরে কমছে বন্যার পানি, ৭০ হাজার মানুষ পানিবন্দি

এ সময় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বানভাসি মানুষকে দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানান। 


একাত্তর/এসি