সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট ১৯০

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ এবং একজনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। মৃত ১৯০ জনের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং বাকি ১৮৬ জনই শিশু।

জেলাভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায় ৭৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫১৫ জন রোগী। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যার কলেজ হাসপাতালে ১৭২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২ জন ভর্তি রয়েছেন। বাকি আক্রান্তরা বিভাগের অন্য জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কারো শরীরে হাম নিশ্চিত না হলেও একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১৩০ জন সন্দেহভাজন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট এক হাজার ৯৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

একাত্তর/এসি
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের প্রসারে উন্নত প্যাকেজিং সমাধান, কাঁচামালের সহজলভ্যতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এ খাতের শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের গুণগত মান ও...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দ্বিতীয় দেশ এলিট কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বিডি অফেনবাখ ইউনাইটেড। চরম রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে রয়্যাল বাংলা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান উত্তাল আন্দোলনের মাঝে প্রায় ২৪ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর ছাড়া পেয়েই বিস্ফোরক সব দাবি করলেন জনপ্রিয় ইউটিউবার ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর