চব্বিশের পর দেশ নিয়ে মানুষের যেমন আশা ছিলো, তা পূরণ হয়নি: ডা. শফিকুর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।   

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সব মন্ত্রণালয়ের খবর রাখলেও নিজের মন্ত্রণালয়ের কোনো খবর রাখছেন না। ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন একেবারেই ভালো নয়।   

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যে মারাত্মক প্রভাব পড়েছে, সরকার তা স্বীকার করতে চাইছে না। এতে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে।   

মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সঙ্কট  নিয়ে জামায়াত আমির বলেন, অন্য যেকোনো দেশের মতো রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং মানবিক দিক বিবেচনায় রেখে তাদের স্বাভাবিক চলাফেরার বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি মনে করেন, মানুষ হিসেবে তাদেরও মৌলিক কিছু অধিকার রয়েছে।   

এর আগে বিকেলে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ‘অ্যাক্রিডিটেশন সেরেমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রদত্ত বক্তব্যে তিনি দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একাত্তর/এসি
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর