ট্রাক চাপায় বেদেপল্লীর শিশু নিহত, চালক আটক

বাগেরহাট-রূপসা মহাসড়কের ফকিরহাটে কাটাখালী এলাকায় ট্রাকের চাপায় সেলিনা খাতুন নামের ছয় বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহম্মদ আলী জানান, বুধবার (২২ জুন) রাত ৯টার দিকে কাটাখালী বেদেপল্লীর সেলিম শেখের শিশুকন্যা সেলিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।

ট্রাক চালক আব্দুল্লাহ গাজীকে (২৮) আটক করেছে পুলিশ।

আটক চালক সাতক্ষীরা জেলার আশাশনি উপজেলার হকারাবাদ গ্রামের সত্তার শেখের ছেলে।

পুলিশ ঘাতক বাসটিও জব্দ করেছে।

আরও পড়ুন: সন্তান ছিনিয়ে নেয়ার চেষ্টা, বাধা দেয়ায় মাকে পেটানোর অভিযোগ

এ ব্যাপারে বেদেপল্লীর সর্দার মো. ইসরাফিল বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন।


একাত্তর/আরএ