সন্তান ছিনিয়ে নেয়ার চেষ্টা, বাধা দেয়ায় মাকে পেটানোর অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০২২, ১১:০৫ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূ ছাবিনা বেগম ও তার শিশু সন্তানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মালেককে বুধবার (২২ জুন) বিকেলে আটক করেছে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মঞ্জুরুল ইসলাম ও প্রতিবেশী মৃত তৈয়ম আলীর ছেলে আব্দুল মালেকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

গত মঙ্গলবার দুপুরে মঞ্জুরুল ইসলামের স্ত্রী ছাবিনা বেগম ঘরে বসে ৪০ দিনের শিশু সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আব্দুল মালেক ও তার পরিবারের লোকজন মঞ্জুরুল ইসলামের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে।

এতে ছাবিনা বাধা দিলে তার কোলের শিশু সন্তানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে অভিযুক্তরা।

নিজ সন্তানকে বুকে জড়িয়ে ধরে রক্ষার চেষ্টা করলে তারা ছাবিনাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। 

স্থানীয়রা গৃহবধূ ছাবিনা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ছাবিনা বেগমের স্বামী মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে আব্দুল মালেককে প্রধান আসামি করে চারজনের নামে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল মালেককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, গৃহবধূ ছাবিনা ও তার শিশু সন্তানকে মারধরের ঘটনায় প্রধান আসামি আব্দুল মালেককে আটক করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।


একাত্তর/আরএ

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর