ফতুল্লায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ জুন) রাত ১১টায় সদর উপজেলার ফতুল্লার রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মারুফ মিয়া বাড়ির ভাড়াটিয়া ও শেখ রূবেলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার খানপুর তিনশ' শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভাসানচর থেকে পালানোর সময় ৯ রোহিঙ্গা আটক

নিহতের স্বজনদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আরিফ পাঠান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে