রূপগঞ্জে জমি দখল নিতে বাড়িতে হামলা-ভাঙচুর-লুটের অভিযোগ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম রিটন চন্দ্র দাস। যার নেতৃত্বে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ তার নাম মানসুর মিয়া।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় রিটন চন্দ্র দাসের সঙ্গে একই এলাককর সুজন চন্দ্র দাসের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে এঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। শনিবার দুপুরে সুজন চন্দ্র দাসের পক্ষ নিয়ে স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার নেতৃত্বে ৫০/৬০ লোক হামারসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে রিটনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রিটনের বাড়ির বাউন্ডারি দেয়াল, ঘর ভাঙচুর করে। এমনি ঘরের টিনের চাল খুলে নিয়ে ঘরে বসবাসকারীদের মালামাল বাইরে ফেলে দিয়ে তাদের ঘর থেকে বের করে দেয়। এদিকে ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে যুবদল সভাপতি মানসুর মিয়ার সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হামলা ভাঙচুরের কথা অস্বীকার করে বলেন, জমি নিয়ে দুইপক্ষের সমস্যা শুনে তিনি সেখানে কাগজ দেখতে গিয়েছিলেন। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, জমির দখলদারিত্ব নিয়ে দুইপক্ষের মুখোমুখি অবস্থান, ৯৯৯ -এ এমন সংবাদ পেয়ে পুলিশ  পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে যন্তর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা নজিরবিহীন রাজপথ ঘেরাও কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লি এখন পুরোপুরি এক অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। হাজার হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন এবং প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর