পদ্মা সেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে এবং আহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।