পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:২০ পিএম

আজ রোববার (২৬ জুন) জণসাধারণের জন্য পদ্মাসেতুতে যান চলাচল উন্মুক্ত করে দেওয়ার পর রাতেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ জুন সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এদিকে দিনভর পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত ঘুরে দেখা গেছে, এই সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করছে, তার বড় একটি অংশই মোটরসাইকেল।

এসব মোটরসাইকেলের চালক-আরোহী অনেককেই সেতুতে দাঁড়িয়ে ছিলেন। কেউ কেউ ছবি তুলেছেন, ভিডিও করেছেন।

এর আগে সেতু বিভাগ জানায়, পদ্মাসেতুতে অনেকে যানবাহন থেকে নেমে সেতুর মালামাল চুরি করছে। এজন্য সেতু বিভাগ পদ্মাসেতুতে মানুষের হাঁটাচলার বিষয়ে কড়াকড়ি আরোপ করছে।

সেতুতে মানুষের না নামার বিষয়টি নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধও জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।


image


এক চিঠিতে বলা হয়, সেতুর ওপরে যানবাহন থেকে নামা নিষিদ্ধ। এরপরও অনেকে সেতুতে নেমে মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি চুরি করছে। অনেকে দুই দিকের টোল প্লাজার আশপাশে যন্ত্রপাতি ও মালামালের ক্ষতি করছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ইএসএসটিকে টহল জোরদার করার অনুরোধ জানানো হয়।

এদিকে এর মধ্যেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন মারাত্মক আহত হয়েছেন

এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

আরও পড়ুন: পদ্মাসেতুর নাট খুলে ভাইরাল হওয়া সেই যুবক আটক

প্রসঙ্গত, ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/আরএ

গ্রামীণ ব্যাংকের চাকরির বিধি অনুযায়ী অবসর গ্রহণের সময় পার হয়ে গেলেও ড. মুহম্মদ ইউনূস কেন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ ছাড়েন নাই তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পদ্মাসেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হবে আজ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে হবে এ অনুষ্ঠান।
আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মোটরসাইকেলের যন্ত্রপাতির আমদানি শুল্ক এবং সকল রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। এর ফলে কমতে পারে মোটরসাইকেলের...
দেশের বাইক চালকদের আবারো সতর্ক করে দেওয়া হয়েছে। এবার হেলমেট না থাকলে মিলবে না জ্বালানি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর