৯৭ পিস ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ৯৭ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুন) সকালে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিনারায়ণপুর গ্রামের অপু রায় (২২) এবং কৃষ্ণ দত্ত (২৫)।  

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কেনা-বেচার গোপন তথ্য পেয়েছিলেন তারা। তথ্যনুযায়ী, তাদের হাতেনাতে ধরা হয়েছে এবং তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে খানসামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

একাত্তর/ এনএ