জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পানির তোড়ে নদীর বাম তীর রক্ষা বাঁধ প্রায় ২৫ মিটার ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়ক, শত শত বসতভিটাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কিত স্থানীয়রা দ্রুত জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার দাবি জানিয়েছেন।
উপজেলার পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, যমুনা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানি কমতে শুরু হওয়ায় মঙ্গলবার হঠাৎ উপজেলার পিংনা ইউনিয়ন এলাকায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটারে ধসে যায়। পানি কমতে থাকায় স্বস্তি ফিরলেও বাধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
তিনি বলেন, এ বাধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। এছাড়াও বাধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে। তাই দ্রুত বাঁধ রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী।
আরও পড়ুন: চাকরি গেলো দক্ষিণ সিটির উপ কর কর্মকর্তাসহ ৩৪ জনের
এদিকে নদীর বাম তীর রক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ।
একাত্তর/এসি