জামালপুরে গভীর রাতে দম্পতিকে দগ্ধ করে লুটপাট, তদন্তে পুলিশ

আপডেট : ৩০ মে ২০২৬, ০৪:২৯ পিএম

জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে গরম তেল ছিটানোর ঘটনা এটি।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে জেলার ইসলামপুর উপজেলার টংগের আগলা গ্রামে এই ঘটনা ঘটে। 

দগ্ধ ব্যক্তিরা হলেন—গৃহকর্তা আল আমিন ও তার স্ত্রী আখিয়া আক্তার।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত আল আমিনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় আল আমিন ও তার স্ত্রী বাধা দিলে ডাকাতরা তাদের ওপর এসিড নিক্ষেপ করে। এতে দুজনেই গুরুতর দগ্ধ হন। পরে ডাকাত দল ঘরে থাকা নগদ চার লাখ টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

ঘটনার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তবে পুলিশ এই ঘটনাটিকে ভিন্ন চোখে দেখছে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, প্রাথমিক তদন্তে এটিকে ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। পুলিশের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যকার অভ্যন্তরীণ পারিবারিক বিরোধের জেরে সেখানে গরম তেল ছিটানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এসিড ব্যবহারের কোনো প্রাথমিক প্রমাণ মেলেনি।

ঘটনাটি আসলে ডাকাতি ও এসিড নিক্ষেপ, নাকি পারিবারিক বিরোধের জেরে গরম তেল ছিটানোর ঘটনা—তা পুরোপুরি নিশ্চিত হতে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর