জামালপুরে তিন মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

আপডেট : ০৭ মে ২০২৬, ০১:৪২ পিএম

জামালপুরে দলবদ্ধ ধর্ষণ ও অপহরণসহ আলাদা তিনটি মামলার রায় ঘোষণা করেছে আদালত। এসব রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক কিশোর আসামিকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। নবম শ্রেণির ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডিত এই তিনজনের বাড়ি একই এলাকায়।

একই আদালত জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণের দায়ে মাহবুবুল আলম রাব্বি নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলার এক কিশোরীকে ধর্ষণের মামলায় অপর এক রায়ে আসামি হৃদয় মিয়াকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, রায়ের সময় চারজন আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। আদালত পলাতক আসামিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর