ঈদ যাত্রায় আগাম টিকেট বিক্রির তৃতীয় দিনেও চট্টগ্রাম রেল স্টেশনের ছিল উপচে পড়া ভিড়। রোববার (৩ জুলাই) সকালে নগরীর রেল স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
টিকেট প্রত্যাশীরা জানান, এদিন সাত জুলাইয়ের টিকেট দেওয়া হচ্ছে। অনেকে মধ্যরাত রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকেট পাননি। আবার অনেকে অনলাইনে টিকে কাটতে না পেরে কাউন্টারের লাইনে ভিড় করেছেন, যার ফলে ভোগান্তি বেড়েছে।
এদিকে তাদের অভিযোগ, অনলাইনে দীর্ঘক্ষণ চেষ্টা করেও টিকেট কেনা যাচ্ছে না।
অপরদিকে, দীর্ঘ সময় অপেক্ষার পর কাঙ্খিত টিকেট পাওয়া ব্যক্তিদের উচ্ছ্বাস করতেও দেখা গেছে।
নাজনীন আক্তার নামে এক টিকেট প্রত্যাশী জানান, গত ঈদেও টিকেট না পেয়ে পরিবার নিয়ে ঈদ করতে পারিনি। তাই এবার ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। শেষ টিকেট পেয়েছি।
আরও পড়ুন: বাড়লো এলপিজি গ্যাসের দাম
রেলওয়ে পূর্বাঞ্চলে জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ও কালোবাজারিদের তৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের রেলওয়ে স্টেশন মাস্টার রতন কুমার জানান, এবারের ঈদ যাত্রায় প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন ও চারটি মেইল ট্রেনের পাশাপাশি চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনও চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে।
একাত্তর/এনএ/এসি