চট্টগ্রামে ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত পুলিশ কনস্টেবরের আল আমিন দরবার। তার বাড়ি মাদারীপুর জেলায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকালে নগরের ওয়াসা মোড় এলাকার একটি চেকপোস্টে দায়িত্বরত ছিলেন কনস্টেবল আল আমিনসহ অন্য পুলিশ সদস্যরা। সেখানে তিনজন সন্দেহভাজন যুবককে থামার সঙ্কেত দেওয়া হলে তাদের একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আল আমিন তাকে ধাওয়া করলে ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি বাস পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িত বাসের চালক মোশাররফ ও স্টাফ জয় দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, সরকারি দায়িত্ব পালনকালে ওই কনস্টেবলের অকালমৃত্যু হয়েছে। নিয়ম ও আইন অনুযায়ী তার পরিবার সব ধরনের আর্থিক ক্ষতিপূরণ ও সহায়তা পাবে।

একাত্তর/এসি
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ বিষয়ক যুগান্তকারী আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসারথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার...
জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর