নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের শিক্ষক হেনস্থা মামলার অন্যতম আসামি নুরুন্নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট চারজনকে গ্রেপ্তার কড়া হলো।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নুরুন্নবী ভাড়ায় মোটরসাইকেল চালায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে তোলা হবে বলেও জানানো হয়েছে।
নড়াইল থানা সূত্রে জানা যায়, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে মির্জাপুর ডিগ্রী কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোয় অন্যতম ভূমিকা পালন করেছিল নুরুন্নবী। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
এর আগে রোববার (৩ জুলাই) এ মামলায় গ্রেপ্তার চার আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঘটনাসূত্র:
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ফুঁসছে নড়াইলবাসী
সাভার ও নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, আ’লীগ সভাপতিকে অব্যাহতি
অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় এক তদন্ত কমিটির রিপোর্ট
নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: চার আসামি তিন দিনের রিমান্ডে
ধর্ম অবমাননা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৮০ জনের বিরুদ্ধে মামলা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/এসজে