শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ফুঁসছে নড়াইলবাসী

আপডেট : ২৭ জুন ২০২২, ০৯:০৫ পিএম

নড়াইলে পুলিশের সামনে কলেজ অধ্যক্ষকে গলায় জুতার মালা পরানোর ঘটনায় ক্ষোভ গোটা এলাকায়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসি।

সেখানকার বিশিষ্ট নাগরিকরা বলছেন, শিক্ষকদের ওপর বারবার এমন ন্যাক্কারজনক আচরণ মেনে নেয়া যায় না। অপরাধে শাস্তি না হওয়ার এ ধরনের অনাচার বাড়ছে। 

এদিকে, নড়াইল ছাড়াও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা। এই ঘটনার বিচারের দাবিতে তারা সড়কে বিক্ষোভও করেছেন।

ঘটনার শুরু ছিলো ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্ট নিয়ে।

সেই পোস্টে ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি ব্যবহার করেন তিনি। এ পোস্টকে কেন্দ্র করেই ওঠে ধর্ম অবমাননার অভিযোগ।

এর জেরেই গুজব ছড়িয়ে পুলিশের উপস্থিতিতেই কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেয় উত্তেজিত জনতা। 

শুধু তাই নয়, স্থানীয়রা কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে।

স্থানীয়রা জানান, ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ অধ্যক্ষের প্রতি দাবি জানিয়েছিলো অন্যান্য ছাত্ররা। তিনি ব্যবস্থা না নেয়ায় ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেয় ছাত্ররা।

তারা আরও অভিযোগ করেন, কলেজের নিয়োগ বাণিজ্য নিয়ে অন্য শিক্ষকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের। ওসব শিক্ষকরা সেই বিরোধের শোধ নিলো কি না তাও ভেবে দেখতে বা খতিয়ে দেখতে বলছেন এলাকার লোকজন। 

তবে পুলিশ বলছে, ওইদিন ফেসবুকে পোস্ট দেয়া ছাত্র রাহুল দেব রায়কে গ্রেপ্তার করা হয়েছে। । তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষক পুলিশের নিরাপত্তায় পুলিশি হেফাজতে রয়েছে।

এদিকে, এসব ঘটনার তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুনের মধ্যে রিপোর্ট দিতে দুই কমিটিকে বলা হয়েছে।


একাত্তর/এআর

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর